চিকেন রোস্ট বিয়ে বাড়ির স্টাইলে

chicken roast

উপকরনঃ

  • বড় সাইজের আট টুকরা চিকেন পিস,
  • রান্নার রেগুলার তেল,
  • টক দই দুই টেবিল চামচ,
  • দেড় টেবিল চামচ ঘি,
  • কাজুবাদাম পেস্ট দেড় টেবিল চামচ,
  • লাল মরিচের গুঁড়ো এক চা চামচ,
  • একটেবিল চামচ ক্যাঁচাপ,
  • পেঁয়াজ কুচি এক কাপ,
  • পেঁয়াজের পেস্ট হাফ কাপ,
  • এক টেবিল চামচ আদাবাটা ,
  • এক চা-চামচ রসুনবাটা,
  • আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো,
  • সাত আটটা এলাচ,
  • একটা বড় কালো এলাচ,
  • এক টুকরো দারুচিনি,
  • আদা চামচের মতো জয়ত্রী জয়ফল মিলিয়ে গুড়া,
  • একটা তেজপাতা

আজকে আপনাদেরকে ঘরে বসে বিয়ে বাড়ির স্টাইলে রোস্ট তৈরি করা শিখাব,চলুন তাহলে শিখে নেই।বড় সাইজের আট টুকরা চিকেনের পিস গুলো ভাল করে ধুয়ে নিতে হবে।তারপর কাটা চামচ দিয়ে কেঁচে নিতে হবে যাতে ভেতরে মসলাগুলো ঠিক ভাবে ঢোকে। এবার এটাকে  লবণ মেখে তেলে ফ্রাই করতে হবে।হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে,খুব বেশি ফ্রাই করা যাবে না তাতে শক্ত হয়ে যাবে সেই দিকটা মাথায় রাখতে হবে।এবার একটা পেস্ট বানাতে হবে, লাগবে  টক দই প্রায় দুই টেবিল চামচ এর মত,এর মধ্যে ঘি নিতে হবে হাফ চামচ ,কাজুবাদাম পেস্ট করে নিতে হবে দেড় টেবিল চামচ , লাল মরিচের গুঁড়ো এক চা চামচ,একটেবিল চামচ ক্যাঁচাপ,এবার ভালো করে মিশালে তৈরি হয়ে যাবে পেস্ট, এই পেস্ট টা রোস্ট এ দিলে এত সুন্দর ফ্লেভার আসবে আর টেস্ট হবে বিয়ে বাড়ির স্টাইলে রোস্ট এর মত।এবার এক কাপ তেল আর এক টেবিল-চামচ ঘি নিতে হবে একটি পাত্রে এবং পাত্র টি চুলাই বসিয়ে দিতে হবে। এবার গরম মসলা দিতে হবে, একটা তেজপাতা ,তিনটা এলাচ, একটা দারচিনি,গরম মসলা টা ফুটতে শুরু করলে দিতে হবে পেঁয়াজ কুচি এক কাপ, পেঁয়াজের পেস্ট প্রায় হাফ কাপ,এক টেবিল চামচ আদাবাটা ,এক চা-চামচ রসুনবাটা ,আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার এরমধ্যে চার-পাঁচটা এলাচ, একটা বড় কালো এলাচ, এক টুকরো দারুচিনি, আদা চামচের মতো জয়ত্রী জয়ফল মিলিয়ে গুড়া করে সেখান থেকে এক চা চামচ দিতে হবে,আর টক দই এর পেস্ট ,এবার ভাল করে কষাতে হবে।কষানো হয়ে গেলে তেল টা উপরে উঠে আসলে চিকেনের পিস গুলো দিতে হবে। এবার পরিমান মত লবন দিতে হবে,একটু সাবধানে দিবেন কারণ চিকেন ভাজার সময়  লবণ দেওয়া হয়েছিল। পানি দেওয়ার কোন দরকার নেই  পানির বদলে  হাফ কাপ দুধ  দিতে হবে।এবার এটা কে ঢেকে  দশ মিনিটের মত রান্না করতে হবে।দশ মিনিট পর উলটাই দিতে হবে এবং পাঁচ ছয় টা কাচামরিচ ও সামান্য চিনি দিতে হবে।এবার না ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করলে দেখা যাবে  পানি শুকিয়ে গেছে তেলটা উপরে উঠেছে, এখন এক টেবিল চামচ ঘি দিয়ে এটাকে আরো দুই এক মিনিট ঢেকে দেব তারপরে হয়ে যাবে বিয়ে বাড়ির স্টাইলে রোস্ট ।বিয়ে বাড়ির স্টাইলে রোস্ট তৈরি হয়ে গেছে। আশাকরি  আপনাদের ভাল লেগেছে ।

 

শেয়ার করুন সবার সাথে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on facebook
Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর সমুহ

অন্যান্য গল্প পড়ুন

শেয়ার করুন সবার সাথে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on email

You cannot copy content of this page