চিকেন ফ্রাইড রাইস চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল

chicken fried rice

উপকরনঃ

  • এক কাপ পরিমাণ চিকেন
  • এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া
  • এক চা চামচ পরিমাণ জিরার গুড়া
  • আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া
  • হাফ চা চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া
  • হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা গুঁড়া করা শুকনা মরিচ
  • এক টেবিল চামচ পরিমাণ রসুন
  • এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস
  • এক টেবিল চামচ পরিমাণ সয়া সস
  • স্বাদমতো লবণ
  • ২ কাপ চাল
  • ক্যাপসিকাম

 

আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং অল্প উপকরণে তৈরি করা যায় এমন একটা অসম্ভব মজাদার রেসিপি শেয়ার করব , আজকে  আপনাদের শিখাব চিকেন ফ্রাইড রাইস, এটা কিন্তু একদমই ঘরোয়া উপকরণ এবং খুবই অল্প সময়ে তৈরি করে নেয়া যায়, খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে ,আশা করছি দেখেই বুঝতে পারছেন তো চলুন শিখে নেয়া যাক কিভাবে তৈরি করতে হয় মজাদার চিকেন ফ্রাইড রাইস ,

এক কাপ পরিমাণ চিকেন আর চিকেন গুলোকে আমি  ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কিছুটা লম্বাটে সেপ দিয়ে , আপনারা আপনাদের পছন্দমত  কেটে নিতে পারবেন  , এবার এরমধ্যে  দিয়ে দিতে হবে  এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া , এক চা চামচ পরিমাণ জিরার গুড়া , আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া , হাফ চা চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া , হাফ চা চামচ  পরিমাণ চিলি ফ্লেক্স বা গুঁড়া  করা শুকনা মরিচ এবার এরমধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন একদম মিহি করে কুচিয়ে  দিয়ে দিতে হবে এবং এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস

এবার এর মধ্যে  দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আরো  দিতে হবে  স্বাদমতো কিছুটা লবণ , এবার সবকিছু খুব ভালো  ভাবে একসঙ্গে মেখে নিতে হবে ।ভালোভাবে মেখে নেয়ার পর আপনারা চাইলে চিকেন ম্যারিনেট করে রাখতে পারেন। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিতে হবে। এর মধ্যে   দিয়ে দিতে হবে  দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিতে হবে মসলা মেখে রাখা চিকেনের টুকরোগুলো । চিকেনের টুকরোগুলো দিয়ে হাই হিটে চিকেন টুকরোগুলো  তিন মিনিটের মত রান্না করে নিতে হবে এবং অবশ্যই চুলা হাই হিট এ রাখতে হবে এতে করে চিকেন ড্রাই হয়ে যাবে না।  চিকেনটা ভেজেনিয়ে এর পর এর মধ্যে  দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় মোটা করে টুকরো করে নেওয়া, এবার পেঁয়াজসহ আবার কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। মিনিটখানেক পেঁয়াজসহ চিকেন ভেজে এর মাঝে একটা ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণে টুকরো করে দিতে হবে।

আপনারা এখানে সবুজ ক্যাপসিকাম এর পরিবর্তে অন্য যে কোন কালারের ক্যাপসিকাম দিতে পারবেন ।ক্যাপসিকাম দিয়ে     একটা পাত্রে নিয়ে নিতে হবে আগে থেকে রান্না করা দুই কাপ ভাত। রেসিপির জন্য আপনারা যে কোন ধরনের চালের ভাত ব্যবহার করতে পারবেন। পোলাও চাল, বাসমতি চাল, নরমাল রেগুলার ভাত খাই আমরা যে ভাতের চালের সেটা, যার কাছে যেটা আছে সেটাই ব্যবহার করতে পারবেন,এবার রাইস এর জন্য সামান্য লবন এবংসামান্য চিলি ফ্লেক্স দিতে হবে। এই রান্নার ক্ষেত্রে পুরোটা সময় অবশ্যই চুলা হাই হিট এ রাখতে হবে।এবার এক দুই মিনিট মিশিয়ে নিলে কিন্তু আমাদের রাইস তৈরি হয়ে যাবে আর এই ফ্রাইডরাইস আসলে একটু বেশী স্পাইসি হয়ে থাকে তবে যদি কেউ স্পাইসি খেতে পছন্দ না করেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি দিতে পারবেন এভাবে তৈরি করে দেখবেন আপনাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গিয়েছে।

ফ্রাইড রাইস এর মধ্যে চিকেন আছে ভেজিটেবল আছে সবকিছু মিলিয়ে আপনারা চাইলে কিন্তু এটা অফিসের লাঞ্চ হিসেবে নিতে পারবেন ঝালটা কমিয়ে বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে দিতে পারবেন অথবা বাসায় থাকলেও দুপুর অথবা রাতে মিল হিসেবে তৈরি করে খেতে পারেন আমার তো খুবই পছন্দ । আশা করছি রেসিপি টা  আপনারা তৈরি করতে পারবেন এবং আপনাদের কাছেও ভাল লাগবে আজকের মত তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভাল থাকবেন আল্লাহাফেজ ।

শেয়ার করুন সবার সাথে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on facebook
Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর সমুহ

অন্যান্য গল্প পড়ুন

শেয়ার করুন সবার সাথে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on email

You cannot copy content of this page